1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"পুষ্টিকর ইফতার নিয়ে চিকিৎসাকর্মী ও করোনা আক্রান্ত রোগীদের পাশে সহমর্মিতা ও পরমর্মিতার আদর্শে উদ্বুদ্ধ জেলা প্রশাসন, নরসিংদী" - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

“পুষ্টিকর ইফতার নিয়ে চিকিৎসাকর্মী ও করোনা আক্রান্ত রোগীদের পাশে সহমর্মিতা ও পরমর্মিতার আদর্শে উদ্বুদ্ধ জেলা প্রশাসন, নরসিংদী”

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৮২ বার

কখনও গ্রীষ্মের দাবদাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কখনও ক্রান্তিকালীন চিকিৎসা সরঞ্জাম, কখনও ইদ-উল-ফিতর এর আনন্দলগ্নে শুভেচ্ছা উপহার, কখনও বা পবিত্র মাহে রমজানের পূণ্যক্ষণে পুষ্টিকর ইফতার। করোনাভাইরাসের সংক্রমণের সূচনালগ্ন থেকে প্রতি মুহুর্তে করোনা ভাইরাসের প্রকোপ হ্রাসে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নেতৃত্বে সহমর্মিতা ও পরমর্মিতার আদর্শে উদ্বুদ্ধ জেলা প্রশাসন, নরসিংদী রয়েছে করোনা আক্রান্ত রোগী এবং করোনা প্রতিরোধে লড়ে যাওয়া সহযোদ্ধাদের পাশে।

এরই উদাহরণস্বরূপ আজ ২৮ এপ্রিল ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা অনুযায়ী নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের (৮০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত) ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী ও করোনা আক্রান্ত রোগীদের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পুষ্টিকর ইফতার সামগ্রী পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর জনাব মোঃ শাহ আলম মিয়া এবং নেজারত ডেপুটি কালেক্টর, নরসিংদী জনাব মেহেদী হাসান কাউছার।

আন্তরিকতার বার্তা বহন করা এ ইফতার সামগ্রী করোনা আক্রান্ত রোগী এবং তাদের সার্বক্ষণিক সেবা প্রদান করে চলা স্বাস্থ্যকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সহায়ক হবে- এ প্রত্যাশা সকলের।

করোনা ভাইরাস প্রতিরোধে সর্বমহলে প্রশংসিত জেলা প্রশাসনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net