ঢাকা   ১২:৩২:৩৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাউজান পৌরবাসীয় মশক নিধন অভিযান শুরু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৭৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে মশক নিধন অভিযান শুরু করেছেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাউজান ফকির হাট কাঁচা বাজার, মাছের বাজার, রাউজান থানা এলাকা, মুন্সিরঘাটা, কাঁশখালী কুল, জলিলনগর বাস স্টেশনসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔষধ ছিটানোর মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন তিনি।

এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন ‘রাউজান পৌরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতেই রাউজান পৌরসভার এই উদ্যোগ।রাউজান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচী চলবে।

বিশেষ করে মার্কেট ,শপিংমল ও নালা নর্দমায় ময়লা আবর্জনা না ফেলে, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। যদি আমাদের চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে মশক নিধন অভিযানের সুফল পাব বলে আমরা আশা করছি। এই অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি। এসময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, যুবলীগ নেতা সবুজ দে ভানু, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, ইকবাল হোসেন, নাছির উদ্দীন, তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল হোসেন সিফাত, ইমতিয়াজ জামাল নকিব, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জুয়েল প্রমুখ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি