ঢাকা   ০১:১৩:৪৪ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১’ উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলায় অসহায়, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পুষ্টি সপ্তাহের ৭ম দিনে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে প্রথম দিন ৩০টি গরীব-অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রতি প্রতিটি প্যাকেটে ছিল চাউল, ছোলা, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ, সেমাই ও চিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ-উল করিম সুজন ও স্বাস্থ্যকর্মীগণ।

উল্লেখ্য, পুষ্টি সপ্তাহের ৭ম দিনে উপজেলার ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অসহায় ও দুস্থদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি