1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাফেজে কুরআনদের নিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতির ইফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

হাফেজে কুরআনদের নিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতির ইফতার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির আলোকে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষানবিস কোরআনে হাফেজদের মাঝে ইফতার বিতরণ করেছেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল।

সোমবার বিকেলে হাটহাজারী পৌরসভাস্থ হামিদিয়া রহমানিয়া হেফজখানা ও এতিমখানা এবং দরগাহ টিলা মাদ্রাসা ও এতিম খানায় ইফতার বিতরণ করেন তিনি।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ ও করোনায় মৃত্যুবরণকারী সকল দেশবাসীর জান্নাতে উঁচু দরজাত কামনা করে মোনাজাত করা হয়।

আরিফুর রহমান রাসেল বলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।”

এসময় উপস্থিত ছিলেন- হামিদিয়া রহমানিয়া হেফজখানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অধ্যক্ষ মোঃ ইসমাঈল’র সুযোগ্য সন্তান ও তরুণ আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান সাদি, মুহতামিম মাওলানা হাফেজ জাফর, হাফেজ মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক-ছাত্রবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net