1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চল্লিশ পরিবারকে রমজানের তোহফা প্রদান করলেন ইউনুছ খোন্দকার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চল্লিশ পরিবারকে রমজানের তোহফা প্রদান করলেন ইউনুছ খোন্দকার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৫১ বার

হাটহাজারী পৌরসভার আলীপুর ৪ নং ওয়ার্ডে নিজ এলাকার মধ্যবিত্ত চল্লিশটি পরিবারে মাহে রমজানুল মুবারকের তোহফাহ্ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছেন আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তণ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ ইউনুছ খোন্দকার।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্টেশন রোডস্থ তাঁর কার্যালয়ে নির্বাচিত অসহায় পরিবার কর্তাদের এসব তিনি হস্তান্তর করেন।

উপস্থিতিদের নিকট তিনি এসময় দোয়া চেয়ে বলেন- “প্রতি বছরই সামর্থ্য মতো কিছু সহায়তা করার চেষ্টা করে থাকি, এরই অংশ হিসেবে আজকের উদ্যোগ।” করোনা ভাইরাসজনিত বিপদসংকুল পরিস্থিতিতে নিজ নিজ সুবিধে মতো অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক কবি সেলিম উদ্দিন রেজা, আলিপুর বায়তুচ্ছালাত জামে মসজিদের সভাপতি ও সমাজ সর্দার এস এম আবুল কাশেম, জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী এসব হস্তান্তরকালে অতিথি ছিলেন।
শিক্ষানুরাগী ইউনুছ খোন্দকারের ব্যাক্তিগত সহকারি মুহাম্মদ মিজানুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তোহফাহ’এর প্রতি প্যাকেটে ছিলো- আলু, ভোজ্যতেল, খেসারি ডাল, ছোলা, সেমাই, লবণ, চিনি, পেঁয়াজ ও মুড়ি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net