ঢাকা   ১২:২৬:৪৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতাকর্মীরা রোজা রেখে কৃষকের ধান কেটে দিল

আবদুল করিমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রোজা রেখেও কৃষকের ধান কেটে দিয়েছে বড়হাতিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতাকর্মীরা। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ইউনিয়নের আমির বাপের পাড়া গ্রামে এক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে নেতাকর্মীরাই বাড়ি পৌঁছে দেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার কাজে অংশ নেন। তারা সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।

আবদুল আওয়াল বলেন, বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে মানুষের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে অনেক খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি