1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে প্রতিপক্ষের জমি দখলে হামলা, আহত- ২০ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

বোরহানউদ্দিনে প্রতিপক্ষের জমি দখলে হামলা, আহত- ২০

বোরহানউদ্দিন ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৫৫ বার

ভোলার বোরহানউদ্দিনে শনিবার সকালে রিজভান গ্রুপের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠছে প্রতিপক্ষ বাহার গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সৃষ্ট সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও রিজভান বাকলাই জানান,বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ ফায়ার সার্ভিসের সাথে বড় মানিকা মৌজার আর এস খতিয়ান ১৬২৫, দাগ ৬৩০৯, এস এ ৪৭৩, বিএস ৩৬৬৩, দাগ ৭০৮৬ এ মোট ২৭ শতাংশ জমি রেজভান গ্রুপের ভোগ দখলে রয়েছে। ওই জমি তারাই বালুরঘাট করেছে। শনিবার ভরাট কৃত জমিতে বাউন্ডারি স্থাপনা করতে গেলে বাহার বাকলাই,হুমায়ুন,আজাদ,সেরু,নিজাম,সফিজল সহ ১২/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের উপর হামলা করেন এমন অভিযোগ রিজভানের। তাদের হামলায় রিজভান গ্রুপের রিজভান বাকলাই,নোমান,বিবি মরিয়ম, মুক্তা বেগম, মমিন,সাহারা বেগম, জোবেদা বেগম, মোসলেহ উদ্দিন, আজগর হোসেন রাজা,অলিউর রহমান, রাজমিস্ত্রি রবি আলম, পারভেজ, শাকিল, জাহাঙ্গীর ট্রাক ড্রাইভার রিয়াজ, আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এদিকে প্রত্যক্ষদর্শী আবু বাকলাই জানান, ওই ২৭ শতাংশ জমি রিজভান গ্রুপের ভোগ দখলে রয়েছে।

যা শনিবার সকালে বাহার গ্রুপ জোরপূর্বক ওই জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে তাদের লোকজনকে আহত করে।
অন্যদিকে বাহার বাকলাই এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net