1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দরিদ্র কৃষকের ৬২ শতক জমির ধান কেটে দিল সীতাকুণ্ড ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

দরিদ্র কৃষকের ৬২ শতক জমির ধান কেটে দিল সীতাকুণ্ড ছাত্রলীগ

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৬১ বার

দেশে চলমান লকডাউনে শ্রমিক সংকটে বিপাকে পড়া অসহায় দরিদ্র দুই কৃষকের ধান কেটে দিল সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
১মে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামে দুই দরিদ্র কৃষক আবুল কালাম ও রুহুল আমিনের প্রায় ৬২ শতক জমির ধান কেটে দেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

জানা যায়, করোনা প্রতিরোধে দেশে চলমান লকডাউনে বিপাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গ্রামাঞ্চলের খেটে খাওয়া কৃষকও চরম বিপাকে তার ফসল নিয়ে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নির্দেশে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ঘোষণা দেয় অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর। ঘোষণাটি নজরে পড়ায় উপজেলার বগাচতর গ্রামের দুই কৃষক সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার সকাল থেকে তীব্র রোদকে উপেক্ষা করে আবুল কালাম ও রুহুল আমিনের প্রায় ৬২ শতক জমির ধান কাটতে নেমে পড়েন। এ সময় তাদের সহযোগীতা করেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের একঝাক নেতা কর্মী। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা সেই ধান কেটে দেন।
ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সীতাকুণ্ডের ছাত্রলীগের নেতা কর্মীদের এমন মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net