1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায়ের পাশে কাউন্সিলর মুন্নী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

অসহায়ের পাশে কাউন্সিলর মুন্নী

চট্টগ্রাম প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৭৯ বার

গত ২০ সালের মার্চ মাসে করোনা মহামারীর কারণে দীর্ঘ লকডাউনে সক্রিয় ছিল কমবেশি চট্টগ্রামের সকল রাজনীতিবিদরা। সে সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন চলার কারণে দেখা গিয়েছিল কাউন্সিলর প্রার্থীদের। তবে এবারের লকডাউনে দেখা নেই সে সব মৌসুমী জনদরদীদের। কারণ নির্বাচন শেষ হয়ে গেছে, জনগণকে তাদের এখন আর প্রয়োজনই নেই।
ব্যত্রিক্রম একজন আছেন তিনি নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী। নির্বাচনের আগে যেভাবে নীরবে নিভৃতে জনগণের পাশে গিয়ে দাড়িয়েছেন, বাড়িয়েছেন সাহায্যের হাত এবারও তার ব্যতিক্রম নয়। নির্বাচন শেষ হলেও একজন জনপ্রতিনিধি তথা জনগণের সেবক হিসাবে এ করোনা কালীন সময়ে পাশে গিয়ে দাড়িয়েছেন নির্বাচনী এলাকার জনগণের পাশে।

চলতি বছরের লকডাউনের শুরু থেকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহায়তা দিয়ে আসছেন তিনি। শনিবার (১ মে) মহান শ্রমিক দিবস। এ দিন শ্রমিকদের হলেও করোনা কারণে তারা অসহায়, কষ্টে দিন যাপন করছে। শ্রমিক দিবসে নগরীর ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে খেটে খাওয়া মানুষের মাঝে ভালোবাসার উপহার পৌছে দিয়েছেন ফেরদৌস বেগম মুন্নী। শনিবার নিজে এসব শ্রমিকদের খোঁজ খবর নিয়ে তাদের হাতে তুলেন খাদ্য সামগ্রী। তিনি তার নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। আবার অনেককে দিচ্ছেন নগদ অর্থও।

জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বলেন, করোনা মহামারীর শুরু থেকেই আমি সবসময় চেষ্টা করেছি নিজের যা আছে সামান্য কিছু দিয়ে হলে আমার এলাকার মানুষের পাশে থাকব। সে হিসেবে গত বছর মার্চ থেকে আমি আমার নিজের অর্থায়নে যা পেরেছি করতে চেষ্টা করছি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবার এলাকার মানুষের পাশে থাকার প্রত্যায় নিয়ে সামান্য উপহার সামগ্রী বিতরনের উদ্যেগ নিয়েছি। নিজে গিয়ে খবর নিয়ে যারা সমস্যায় আছে তাদের তুলে দিচ্ছি এসব উপহার। প্রত্যেক বাড়ি বাড়িতে যাবো ইনশাল্লাহ, তাদের পাশে থাকবো সব সময়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net