ঢাকা   ১১:৩০:২৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫০ সাংবাদিক-হকারদের ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিলেন লোহাগাড়া প্রেস ক্লাব

আবদুল করিমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত ৫০ সাংবাদিক ও হকারদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করলেন লোহাগাড়া প্রেস ক্লাব।
আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এম এম আহমদ মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক ও জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রকসি সিকদার প্রমুখ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার সিরাজুল ইসলাম, এইচ এম জসিম উদ্দিন, আব্দুল জব্বার ফিরোজ, মনির আহমদ আজাদ, মারুফ খাঁন, খোকন সুশীল, জাহেদুল ইসলাম, রায়হান সিকদার, মোজাহিদ হোসাইন সাগর, মিনহাজ উদ্দিন, আতাউর রহমান মাসুদ, এরশাদ আলম, জমির উদ্দিন, আব্দুল ওয়াহাব, এম এইচ রাব্বী, সাইফুল্লাহ চৌধুরী, সাইফ মুবিন, আব্দুল করিম, আরিফুল ইসলাম রিফাত, দেশপ্রিয় বড়ুয়া, নুরুন্নবী আরমানী, সংবাদ পত্র এজেন্ট মোস্তাক আহমদ, লোকমান হাকিম ও আবুল কাশেম প্রমুখ।

পরে, লোহাগাড়ায় কর্মরত ৫০ সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও হকারদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি