1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৫ লক্ষ টাকা আত্মসাৎ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

লালমনিরহাটে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৫ লক্ষ টাকা আত্মসাৎ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৬৩ বার

লালমনিরহাটে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রায় ৫ লক্ষ টাকা আত্মাসাৎ করে গা ঢাকা দিয়েছে সুচতুর তৎকালীন সভাপতি আব্দুস ছালাম বকুল। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে লালমনিরহাট পৌরসভার শাহজাহান কলোনী রসুলপুর ডাইলপট্টি এলাকায় অবস্থিত কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে তৎকালীন সভাপতি আব্দুস ছালাম বকুল পাওনা টাকার ভুল তথ্য দাখিল করে এবং সংশ্লিষ্ট তার দাখিল করা ৮ জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ১ লক্ষ ৫ হাজার ৭ শত ৭৩ টাকা নেয়নি বলে মাসিক সভায় জানিয়ে দেন। অপরদিকে অফিস ঘরে রাখা কাঁঠাল কাঠের আলমারী, কাঁঠাল কাঠের কুসুম চেয়ার, একই কাঠের সাধারণ চেয়ার, সেক্রেটারী টেবিল, হাতল ওয়ালা চেয়ার, বেঞ্চ, সিলিং ফ্যান ও ব্যবহারিক টিউবওয়েল সহ বিভিন্ন মালামালের যার মূল্য ১ লক্ষ ৮ হাজার ৩ শত , বেতন ভাতা ৫ হাজার ৪ শত, অনুদান প্রদান বাবদ ১০ হাজার ৫ শত, মেরামত ও যন্ত্রাংশ ক্রয়ে ৪৪ হাজার ৬ শত ৫৪, মজুদ ৩২ হাজার ২৫ টাকা মোট ৯২ হাজার ৫ শত ৭৯ টাকা বিধি বহির্ভূত একক সিদ্ধান্তে অবৈধভাবে ব্যয় প্রদর্শন পূর্বক সমিতির আর্থিক ক্ষতি সাধন করেছেন। এছাড়া বিদ্যুৎ বিল খাতে ৬ হাজার ৮ শত ৩০, লভ্যাংশ খাতে ২১ হাজার ৪ শত ৪, বেল ব্যায়ারিং ২ হাজার ১ শত ৬৫, ফেরত ৮ হাজার ৬ শত, ঋণ প্রদান ১২ হাজার ৩ শত ৭০, ব্যাংক জমা ২ হাজার ৬ শত ৪০, মিল মেরামত বাবদ ৫ হাজার ৭ শত ৪০, মিল ভাড়া ১ লক্ষ ৭৭ হাজার ৩ শত ৫৩ এখাতে মোট ২ লক্ষ ৩৬ হাজার ৮ শত ২ এবং আর্থিক ক্ষতি ৯২ হাজার ৫ শত ৭৯ ও আত্মাৎকৃত ২ লক্ষ ৩৬ হাজার ৮ শত ২ টাকা সর্বমোট ৩ লক্ষ ২৯ হাজার ৩ শত ৮১ টাকা সহ বিভিন্ন খাতের ৪ লক্ষ ৩৭ হাজার ৬ শত ৮১ টাকা তৎকালীন সভাপতি আব্দুস ছালাম বকুল আত্মাসাৎ করেছেন মর্মে লালমনিরহাট জেলা সমবায় অফিসার আব্দুর রউফ একটি পত্র মারফত যার স্মারক নং- ৩৬২ মোতাবেক আত্মাসাৎকারী সভাপতিকে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত টাকা প্রদান না করিলে আব্দুস ছালাম বকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশও প্রদান করেছেন ওই কর্মকর্তা। এদিকে এ নোটিশ জারি করার পর থেকে উক্ত টাকা আত্মাসাৎকারী আব্দুস ছালাম বকুল গা ঢাকা দিয়েছে। উল্লেখ্য সুচতুর বকুল বিসিক শিল্প নগরীতে একটি এনজিও চালু করে সেখানে চাকরী দেওয়ার নামে বিভিন্ন যুবক-যুবতির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমিতির বর্তমান সভাপতি আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন জানান, প্রতারক আব্দুস ছালাম বকুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net