1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ধানখেতের কৃষকের হাসি ফুটালেন আশুলিয়া যুবলীগসহ ভাদাইলের ওমর আলী সজীব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

আশুলিয়ায় ধানখেতের কৃষকের হাসি ফুটালেন আশুলিয়া যুবলীগসহ ভাদাইলের ওমর আলী সজীব

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৪৩ বার

সাভারের আশুলিয়ায় বর্তমান করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকের সংকটে পরেন হাচান আলী।

শ্রমিক সংকট থাকায় ধানখেত কেটে ঘরে তুলে দিয়ে কৃষকের হাসি ফুটালেন আশুলিয়া যুবলীগসহ ভাদাইলের বাসিন্দা তরুন সমাজসেবক জনদরদী ওমর আলী সজীব।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকার অসহায় এক কৃষকের ধান কেটে নিয়ে ঘরে তুলে দেন যুবলীগ নেতাকর্মিরা।

জানাযায় করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে সারাদেশে লগ ডাউনের মর্ধ্যে পরে যায় বোরো মৌসুমের ধান খেত পেকে শ্রমিকের অভাবে যখন কৃষকরা দিশেহারা ঠিক এমনই এক মুহুর্তে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একঝাঁক যুবলীগ কর্মী উপস্থিত হন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের নলাম এলাকার কৃষক হাচান আলীর ধানখেতে।

এ ধানখেতের ধান কাটায় অংশগ্রহন করেন, আশুলিয়া থানা যুব লীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়া, যুবলীগ নেতা, সালাউদ্দিন সরকার, শামিম মন্ডল, বকুল হোসেন ভুইয়া ও আবুল হোসেন ভূইয়া, আশুলিয়ার ভাদাইলের কৃতি সন্তান তরুন সমাজসেবক ও জনগনের আগামীর জনপ্রতিনিধিত্বের প্রত্যাশার মানুষ যুবলীগ কর্মী জনাব মোঃ ওমর আলী সজীব প্রমুখ ।

কৃষক হাচান আলী বলেন, করোনার কারণে লকডাউনের মধ্যে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। যাও পাওয়া যায়, তাদের মজুরি অনেক বেশি। ফলে ক্ষেতে ধান পাকার পরেও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে কবির হোসেন সরকার ও মইনুল ইসলাম ভূঁইয়া, ওমর আলী সজীবসহ উনাদের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার তিন বিঘা ক্ষেতের ধান কেটে দেওয়ায় আমি খুশি। আমি তাদের এ সাহায্যের কথা কখনো ভুলব না। এ রকম মনার মানুষদের জনপ্রতিনিধি করার আশা করি।

এ বিষয়ে শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে আশুলিয়া থানা যুব লীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি।এ মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা অসহায় কৃষকদের পাশে আছি। এরকম কৃষককে খোঁজ নিয়ে তাদের ধানগুলো কেটে ঘরে তুলে দিবো এ প্রত্যাশা আমাদের। তরুণ সমাজ সেবক উদীয়মান জননেতা, ওমর আলী সজীব বলেন, আমি সর্বাত্মক সহযোগীতা করে চলেছি আমাদের কেন্দ্রীয় সকল কার্যক্রমে আশুলিয়া যুবলীগের আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে আমি নিজেকে নিয়োজিত রেখে চলেছি।

প্রসঙ্গত যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুব লীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল এর দিক নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগের উদ্দ্যোগে গত কয়েক দিনে বেশ কয়েকজন অসহায় কৃষকের প্রায় ২০ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net