ঢাকা   ০৫:১১:৫৪ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ 

ঝিনাইদহে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু, ট্রাক ভাংচুর ও ড্রাইভার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। প্রতিবাদে ট্রাক ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বিকেলে শৈলকুপা পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে রেজাউল ইসলাম নামের এক ভ্যানচালক ভ্যান নিয়ে শহরের ভিতর যাচ্ছিল। শহরের হলমার্কেট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেজাউল ভ্যান থেকে ছিটকে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক সোহেল হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি