1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মীরসরাই প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ

মীরসরাই চট্টগ্রাম) উপজেলার সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩২৮ বার

মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) সকাল ১১টায় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার সহ প্রাণিসম্পদদ অফিসের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত একজন সিজিএফ ও একজন বাককীপার খামরীর মাঝে খাবার (গমের ভূষি, সরিষার খৈল) ছাগলের আধুনিক ঘর তৈরির সরঞ্জাম (প্লাস্টিক নেট), মিল্ক রিপ্লেসার, ব্লেক বেঙ্গল পাঁঠা বিতরণ করা হয়েছে। এছাড়া গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন খামারীর মাঝে কৃমিনাশক ঔষধ, ভিটামিন মিনারেল প্রিমিক্স ও হেলথ্ কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় দুজন ছাগল পালন সিআইজি সদস্যদের মাঝে আধুনিক ঘর তৈরির সরঞ্জাম ও তৈরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত এক বছর ধরে করোনকালীন সময়েও ঝুঁকি নিয়ে সব ধরনরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদদ অফিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net