1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষা, ২০ হাজার টাকা অর্থদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষা, ২০ হাজার টাকা অর্থদণ্ড

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২২৪ বার

চট্টগ্রামের রাউজানে সরকারী বিধি নিষেধ অমান্য করে খাবার হোটেল চালু রেখে প্রকাশ্যে ভাত ও ইফতারের আয়োজন করে হোটেলে ভিড় জমানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় তিনি আর দোকান চালু রেখে মানুষের ভিড় জমিয়ে হোটেলে বসে ভাত এবং ইফতারি করার আয়োজন করবেন না মর্মে শর্ত দিয়ে দোকানদার আব্দুস সালামকে এ দণ্ড দেন।

অভিযানে একই বাজারের খায়েজ আহমদ শপিং সেন্টারের ৩ টি দোকানে স্বাস্থ্য বিধি না মানায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমাসহ পুলিশ এবং ব্যাটালিয়ানস আনসার সদস্যরা। অভিযানে পথেরহাটের মদিনা হোটেলে ১৫ দিন আগের বাসি তৈল দিয়ে ইফতারি তৈরী, শৌচাগারের সঙ্গে লাগোয়া স্যাত স্যাতে এবং অস্বাস্থযকর পরিবেশে খাবার তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকন মালিক আব্দুস সালাম আর দোকান চালু রেখে মানুষের ভিড় জমিয়ে হোটেলে বসে ভাত এবং ইফতারি করার আয়োজন করবেন না মর্মে শর্ত দিয়ে দোকানদার আব্দুস সালামকে এ দণ্ড দেন। যদি অমান্য করা হয় তাহলে ১০ গুণ বেশী জরিমানা করা হবে বলে জানান ইউএনও জোনায়েদ কবির সোহাগ।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির গণমাধ্যমকে বলেন স্বাস্থ্য বিধি এবং সরকারী আইন উপেক্ষা করে কোন দোকান, হোটেলে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net