1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবগত না করে সিইউএফএল কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনে গবাদিপশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

অবগত না করে সিইউএফএল কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনে গবাদিপশুর মৃত্যু

আনোয়ারা সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬২ বার

চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) নির্গত গ্যাসের বর্জ্য পানি ফ্যাক্টরির দক্ষিণ পশ্চিম পাশে গোবাদিয়া খালে পরিশুদ্ধি না করে ছেড়ে দিয়েছে । ফলে বিষাক্ত হয়ে পড়েছে ওই খালের পানিও। বৃহস্পতিবার (৬ই এপ্রিল ) দুপুরে গোবাদিয়া খালের পানি খেয়ে প্রায় ১২ টি মহিষের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কারখানার বিষাক্ত পানি পরিশুদ্ধিসহ স্থানীয়দের অবগত না করে খালে ছাড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি সিইউএফএলের নির্গত গ্যাসের পানি বারশত ইউনিয়নের গোবাদিয়া খাল দিয়ে চলাচল করে থাকে। খালের আশপাশে স্থানীয়দের গরু-ছাগল ও মহিষ বিচরণ করে থাকে। পূর্বে কারখানার বিষাক্ত গ্যাসের পানি ছাড়লে বিগত ১০ বছর আগে এলাকায় মাইকিং করত ফলে এলাকার মানুষ সজাগ থাকতো । কিন্তু গতকাল কোনো ধরনের মাইকিং ছাড়াই কারখানার বিষাক্ত পানি ছেড়ে দিলে স্থানীয়দের গবাদি পশুগুলো (মহিষ) মারা যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি- সিইউএফএল কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো ধরনের অবগত না করে বিষাক্ত পানি-বর্জ্য ছাড়াতে এদের মহিষের মৃত্যু হয়েছে। তাই প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করেন তারা।যাদের মহিষ মৃত্যু ক্ষতিগ্রস্থ হয়েছে তারা হলেন, মোঃ এরফান,আনোয়ার হোসেন,ইউসুপ সওদাগর,মোঃ ইব্রাহিম,আবদুল মালেক, তারা বলেন, বর্জ্য পানি খেয়ে অসুস্থ হয়ে আমরা এখনো গরু -মহিষগুলো নিয়ে আতঙ্কে আছি, আমরা সিইউএফএল কতৃপক্ষের কাছে এসবের পরিত্রান চাই।

স্থানীয় চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্ বলেন, পূর্বে সিইউএফএল কর্তৃপক্ষ বর্জ্য পানি ছাড়ার সময় মাইকিং করতো। পানি ছাড়ার দিনক্ষণও জানিয়ে দেওয়া হতো। কিন্তু গতকাল স্থানীয়দের কোনো প্রকার অবগত না করায় এই দুর্ঘটনা ঘটেছে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

এ বিষয়ে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বলেন, খালের পানি পরীক্ষা না করে বিষক্রিয়া আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না। খালের পানি পরীক্ষা করে বিষাক্ত গ্যাসীয় বর্জ্য আছে কিনা দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net