1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবীদ্বারে হাতের মেহেদির রং না মুছতেই মিলল নববধূ স্বর্ণার ঝুলন্ত লাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

দেবীদ্বারে হাতের মেহেদির রং না মুছতেই মিলল নববধূ স্বর্ণার ঝুলন্ত লাশ

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৩৭ বার

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ধামতী উত্তর পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে নিজ বাড়ির আঙ্গিনায় গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বর্ণা আক্তার মীম(১৯) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

তবে স্বর্ণার পরিবারের দাবি স্বর্ণা আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে। এ নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্বর্ণার মরদেহ । মেয়েটি ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উপজেলা ধামতী উত্তর পাড়া মৃত মো. সামসুল হক’র মেয়ে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, স্বর্ণা ভালোবেসে গত ১৯ এপ্রিল কুমিল্লা কোর্টে বিয়ে করেন একই গ্রামের রহিম মাস্টারের ছেলে কামরুলকে। বিয়ের ১৬ দিন পর হাতের মেহেদির রং না মুছতেই মিলল নববধূ স্বর্ণার ঝুলন্ত লাশ।

কিন্তু তাদের বিয়ে মেনে নিতে পারেনি কামরুলের বাবা আ. রহিম মাস্টার। এতে বিপত্তি বাঁধে কামরুল ও স্বর্ণার নতুন সংসারে। বিয়ের পর থেকেই স্বর্ণা দেবীদ্বারে তার বড় বোনের বাসায় থাকতেন। পরে গত শনিবার স্বর্ণা দেবীদ্বারের বোনের বাড়ি থেকে ধামতী বাবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার ভোরে সেহেরির সময়ে বড় বোন শিল্পী স্বর্ণার মোবাইল বন্ধ পেয়ে পাশের ঘরের চাচীকে ফোন করে স্বর্ণার খোঁজ নেন। পরে স্বর্ণার চাচা ও চাচী স্বর্ণাকে ডাকাডাকি করে ঘরে না পেয়ে ঘরের পিছনের দরজা খোলা দেখতে পান। বাহিরে পুকুর পাড়ে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বর্ণার লাশ দেখতে পান বাড়ির লোকজন।

এবিষয়ে স্বর্ণার স্বামী মো. কামরুল হাসান বলেন, রাত ১২টায় আমি ফোনে কথা বলেছি, ভোর রাতে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যুর সংবাদে পেয়ে আমি ছুটে যাই, আমার স্ত্রী আত্মহত্যা করতে পারে না, তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে একটি গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বর্ণার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটি ময়নাতদন্তের পর রির্পোট পেলেই সঠিক রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net