1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁর মান্দায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁর মান্দায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২২২ বার

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক মহিলার দ্বিখন্ডিড লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৭ মে) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই মহিলা নিহত হয়েছে।

স্থানীয় ও ইট ভাটা শ্রমিক মিজানুর রহমান বলেন, আমরা প্রত্যেকদিন সকাল ৭টার দিকে ভাটায় কাজ করতে আসি। আজকে সকাল ৭টায় ভাটায় এসে রাস্তার দক্ষিণ পার্শ্বে লাশটি দেখতে পাই।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে, জব্দকৃত আলামত থেকে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net