1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন চাউল হাট-বাজারে উঠলেও কমেনি দাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

নতুন চাউল হাট-বাজারে উঠলেও কমেনি দাম

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩১৭ বার

লালমনিরহাটের হাট-বাজারে নতুন চাউল উঠতে শুরু করলেও দাম কমেনি। বাজার দর অপরিবর্তিত থাকায় হতাশা প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। আগের দামেই চাউল বিক্রি হচ্ছে বলে জানিয়েছে খোদ ব্যবসায়ীরা।
লালমনিরহাটের হাট-বাজার ঘুরে জানা গেছে, ভারত থেকে আমদানি করা ২৫কেজি ওজনের প্রতি বস্তা চাউল ১হাজার ১শত ২৫টাকা ও নতুন চাউল ৫০কেজি ওজনের প্রতি বস্তা চাউল ২হাজার ১শত টাকা বিক্রি হচ্ছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খুচরা চাউল বিক্রেতা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নতুন চাউল এখনও সেভাবে বাজারে ওঠেনি, তাই চাউলের দাম এখনও কমেনি। নতুন চাউল বাজারে আরও বেশি উঠলে দাম কমতে পারে।
লালমনিরহাটের চাউল ব্যবসায়ী মোসলেম দেওয়ান সাংবাদিকদের জানান, ভারতের আমদানি করা চাউল ২৫কেজি ওজনের প্রতি বস্তা ১হাজার ১শত ২৫টাকায় বিক্রি হচ্ছে। এ চাউল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫টাকায়। দেশীয় চিকন স্বর্ণা চাউল ৫০কেজি ওজনের প্রতি বস্তা ২হাজার ৪শত ৫০ ও মোটা চাউল ২হাজার ১শত ৫০টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, নতুন ধানের মোটা চাউল ৫০কেজি ওজনের প্রতি বস্তা ২হাজার ১শত টাকা ও চিকন চাউল ২হাজার ৪শত টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি কেজি চাউলের দাম পড়ছে যথাক্রমে ৪২টাকা ও ৪৮টাকা।
লালমনিরহাট সদর উপজেলার মেসার্স ভাই ভাই রাইস এজেন্সির প্রোঃ আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, ভারত থেকে চাউল আমদানির তেমন সুযোগ পাননি এ জেলার বড় চাউল ব্যবসায়ীরা। চাউল আমদানির বৈষম্য কমিয়ে আনা গেলে বাজারে চাউলের দাম কেজিতে ২ থেকে ৩টাকা কমবে।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু সাংবাদিকদের জানান, ২৫হাজার টন চাউল আমদানির অনুমতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রথম দফায় ১হাজার টন ও দ্বিতীয় দফায় ১হাজার টন চাউল আমদানির অনুমতি পেয়েছি। নতুন চাউল বাজারে এলে অস্থিতিশীল পরিস্থিতির উন্নতি হবে।
তিনি আরও জানান, অন্যান্য জেলার মতো চাউল আমদানির সুযোগ পেলে হয়তো রংপুর অঞ্চলে চাউলের বাজার অস্থিতিশীল হওয়ার সুযোগ থাকত না। আগামীতে এসব বিষয় মাথায় রেখে চাউল আমদানির বরাদ্দের দাবি জানান তিনি।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ সাংবাদিকদের জানান, নতুন ধান কেবল উঠতে শুরু হয়েছে। এক সপ্তাহ পর পর্যাপ্ত ধান-চাউল বাজারে সরবরাহ হলে হয়তো চাউলের দাম কিছুটা কমতে পারে বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net