1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাদুর্গত ১২ হাজার পরিবারে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

করোনাদুর্গত ১২ হাজার পরিবারে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সহায়তা

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২৮ বার

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল, মির্জাপুর, ধলই, ফরহাদাবাদ, ছিপাতলী, গুমানমর্দ্দন ও নাঙ্গলমোড়া ইউনিয়নে করোনাকালীন দুর্গত জনসাধারণের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন শুক্র ও শনিবার।

বিতরণকালে এম এ সালাম বলেন- পবিত্র এ রমজান মাসে করোনা মহামারীর প্রকোপে যারা মানবেতর পরিস্থিতিতে আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হচ্ছে। যারা এখনও কোন ধরণের সহায়তা পাননি তাদেরকে এক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে। এ কঠিন মহামারী পরিস্থিতিতে সকলকে দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে এবং এ মহামারী হাত থেকে রক্ষা পেতে মহান সৃষ্টিকর্তার কাছে এ পবিত্র মাসে প্রার্থনা করতে হবে।

উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জেলা পরিষদ সদস্য শওকত আলম শওকত, হাটহাজারী উপজলো আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোহাম্মদ আলী।

চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, ধলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর জামান, মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান এড. মো. শামীম, দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান এম এ মজিদ, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের দীন মোহাম্মদ, সুলতানুল আলম চৌধুরী, নুরুল আবছার, এস এম নোমান, মাকসুদুল আলম দুলাল, ফরিদুল আলম খান, এস এম রাব্বান, এড. মোস্তফা আনোয়ারুল ইসলাম, আলী আবরাহা দুলাল, ওয়াহিদুল আলম, কাজী নাছির, মফজল মেম্বার।

উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি। জাহাঙ্গির আলম, এড. শফিউল আজম, আবুল মনসুর, এনামুল হক, মুহিবুর রহমান, মনসুর আলম, শফিউল আজম, জহির উদ্দীন টিপু, অধ্যাপক মুরাদ, আনোয়ার মেম্বার, সাইফুল ইসলাম, ফরহাদ, গোলামুর রহমান রাজু, নয়ন, অপু, আরাফাত চৌধুরী ভুবন, আরাফাত আলম, সালাউদ্দীন বাপ্পুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার করোনাকালীন দুর্গত ১২,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।

প্রত্যেক পরিবারকে ৭ কেজি করে চাল, ১কেজি ছোলা, ১কেজি চিনি, ১লিটার ভোজ্য তেল, ১কেজি ময়দা, ১কেজি মসুর ডাল , ২০০গ্রাম গুঁড়ো দুধ, ৪প্যাকেট সেমাই ও ১টি করে সাবান প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net