ঢাকা   ০৯:২২:১১ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

লক্ষিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আবদুল্লাহ আল মারুফ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৫৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লক্ষিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ৮ মে (শনিবার) মুদাফরগঞ্জ বাজার কপি টাইম রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আলহাজ মোঃ আমির হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ছাফায়েত উল্লাহ মহিন, শিব্বির আহমেদ, যুবলীগ নেতা এড. মনির হোসেন, শাহ পরান, আবু ইউসুফ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক রাজ, ফরহাদ হোসেন ভুইয়াসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুবলীগ সভাপতি আমির হোসাইন বলেন, দুশমনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের সতর্ক থাকতে হবে। কেউ যেন বরুড়ায় বিশৃঙ্খলা না করতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে।
এছাড়াও বরুড়ার উন্নয়নে জন্য ১৫০ কোটি টাকা একনেকে পাশ করায় প্রধানমন্ত্রীকে ও বরুড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা নাছিমুল আলম চৌধুরি নজরুল এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে লক্ষিপুর ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যানের জন্য দোয়া করে মোনাজাত করেন যুবলীগ সভাপতি আলহাজ মোঃ আমির হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি