ঢাকা   ০৮:৫৭:৫৪ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

চৌদ্দগ্রামে ৫ শতাধিক কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৭৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের উদ্যোগে মানবতার বন্ধু-২০২১ এর ডাল-ভাত কর্মসূচির আওতায় ৫ শতাধিক কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে চৌদ্দগ্রাম এইজ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার খাজু, সহ-দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য কাজী মহিউদ্দিন মুকুল, নাসির উদ্দিন, কাজী মানিক, আবুল খায়ের, আ’লীগ নেতা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা গাজী কাজল, ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন সৈকতসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এদিকে কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সঠিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন আপন ও আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গরীব ও অসহায় মানুষের নানাবিধ সমস্যার সমাধানে পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি