এম,এ মান্নান,কুমিল্লা বিশেষ প্রতিনিধি
লাকসামে কৃষক অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। এ জন্য চালের সংগ্রহ মূল্য প্রতিকেজি ৪০ টাকা এবং ধানের ২৭ টাকা নির্ধারণ করা হয়ছে।
সোমবার (১০ মে) দুপুরে লাকসাম উপজেলার খাদ্যগুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া।
অফিস সুত্রে জানাযায়, ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কিনবে উপজেলা খাদ্য বিভাগ। খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক অ্যাপের মাধ্যমে লটারি করে ধান ক্রয় করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহে খাদ্য বিভাগ ও প্রশাসন কৃষকদের সহযোগিতা করবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৬ হাজার মেট্রিক টনের ওপরে চাল ক্রয় করা হবে। ১০ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত চাল ও ধান সংগ্রহ করা হবে। সবার সহযোগিতা থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে খাদ্য কর্মকর্তারা বলেন।

উপজেলা কান্দিরপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে কৃষকের থেকে এক মেট্রিক টনের ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা একে এম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমেদ হোসেন মজুমদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশু গোষ, মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।