1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায়দের পাশে 'নূরপুর সমাজ কল্যাণ সংসদ' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

অসহায়দের পাশে ‘নূরপুর সমাজ কল্যাণ সংসদ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫৩ বার

নিজস্ব প্রতিবেদক : অসহায়, গরীব ও নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে ‘নূরপুর সমাজ কল্যাণ সংসদ’ নামক সংগঠনটি। করোনার প্রাদুর্ভাবে দিশেহারা নিম্নবিত্ত মানুষ। এদের কারো ঘরে নেই খাদ্যসামগ্রী, নেই ঈদপণ্য। এই শ্রেণীর মানুষের জীবন চলছে নিদারুণ দুর্ভোগে। বরাবরের মতো এদের পাশে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সামাজিক ও সেবামূলক এই সংগঠনটি।

সোমবার (১০ মে) স্থানীয়দের মাঝে দ্বিতীয় ধাপে ঈদসামগ্রী বিতরণ করে সংগঠনটি। সংগঠনের সভাপতি জাফরুল আলম এর নির্দেশে নূরপুর তথা আশেপাশে এলাকায় অসহায়দের মাঝে এসব ঈদসামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতারা। এর আগে রবিবার প্রায় শতাধিক অসহায়দের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছে তারা।

এসব ঈদসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন নূরপুর সমাজ কল্যাণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অাকিব হাসান (সিফাত), আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন হক ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (মুন)। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-প্রচার সম্পাদক মো. রিফাত হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাওসার অাহমেদ সীমান্ত প্রমুখ।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি জাফরুল আলম বলেন, সংগঠনের পক্ষ থেকে যথাসাধ্য অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকেই অসহায়দের জন্য কাজ করে যাচ্ছি বলে জানান তিনি।

ঈদসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অাকিব হাসান (সিফাত) বলেন, গতকাল প্রায় ৮০ ভাগ কার্যক্রম শেষ করেছি। বাকি ২০ ভাগ কাজ আজ শেষ করলাম।

জানা যায়, ১৯৭১ এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা অথচ স্বাধীনতার ৫০ বছর পরেও খাতাকলমে নেই মুক্তিযোদ্ধা খেতাব! নেই সার্টিফিকেট! তার নাম নুরুল হুদা। অাজ এই বীরের কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছাতে গেলে তিনি সংগঠনের কাজ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ভালো কাজের প্রশংসা করে তিনি বলেন,
নূরপুর সমাজ কল্যাণ সংসদ এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট থাকবে।

উল্লেখ্য ২০১৭ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত ‘নূরপুর সমাজ কল্যাণ সংসদ’ মিরকাদিম পৌরসভায় মাদকবিরোধী স্লোগান দিয়ে বেশ সাড়া জাগায় স্থানীয়দের মধ্যে। সেদিন স্থানীয় তরুণ ও যুবকদের পাশাপাশি তৎকালীন মেয়র, স্থানীয় আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টিরসহ সব দলের নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে সংগঠনের মাধ্যমে ‘মাদককে না’ বলার ঘোষণায় একাত্বতা প্রকাশ করেন। এরপর থেকে বিভিন্ন ধর্মীয় ও স্থানীয় পর্যায় অসহায়দের মাঝে নানা ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net