1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালে গ্যাস, ওয়াসা ও বিদ্যুৎ বিলের সার চার্জ মওকুপের দাবি ক্যাব চট্টগ্রামের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

করোনাকালে গ্যাস, ওয়াসা ও বিদ্যুৎ বিলের সার চার্জ মওকুপের দাবি ক্যাব চট্টগ্রামের

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৪০ বার

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ চলমান আবার এর মধ্যে তৃতীয় ঢেউ এর আশংকা দেখা দিয়েছে। ফলে অধিকাংশ মানুষ আয়-রোজগার, কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। সাধারণ ও নিম্ন আয়ের অনেক মানুষ শহর ছেড়ে গ্রামে আশ্রয় নিয়েছে জীবন ও জীবিকা সুরক্ষায়। অধিকাংশ নগরবাসী নিয়মিত সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানি, বিদ্যুৎ, গ্যাস, বিআরটিএ এর নিয়মিত বিল পরিশোধে হিমসিম খেতে হচ্ছে। এসমস্ত বিলের বোঝা আবার অনেক জায়গায় ভাড়াটিয়া ও ভোক্তার উপর বর্তাচ্ছে। উন্নত দেশগুলিতে করোনার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারী উদ্যোগে সর্বস্তরের জনগন ও পেশাজীবিদের জন্য নানা প্রণোদনা ও সহায়তা থাকলেও বাংলাদেশে তা অনুপস্থিত। তাই সাধারন মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস, বিআরটিএ এর সকল বকেয়া বিলের সার চার্জ মওকুপের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ।

মুজিববর্ষের প্রাক্কালে ঢাকা ওয়াসা, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনসহ অনেকেই বকেয়া হোল্ডিং ট্যাক্স ও বিলের সার চার্জ মওকুপের ঘোষনা দিলেও অন্যান্য কর্তৃপক্ষ সে বিষয়ে কোন ঘোষনা দেয়নি। সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋনের সুদ স্থগিত করার নিদের্শনা দিলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি সুদে আসলে সব সুদ আদায় করে নিয়েছে। ফলে অনেক নাগরিকের ইউটিলিটি খাতে বিপুল পরিমান বকেয়া অনাদায়ী থেকে গেছে। আবার আর্থিক সংকটে পতিত গ্রাহকরা বকেয়া বিলের সুদসহ বোঝা টানতে হচ্ছে। এ অবস্থায় করোনার ক্ষয় ক্ষতি লাগবে অবিলম্বে বকেয়া বিল ও হোল্ডিং ট্যাক্সের উপর সকল সার চার্জ মওকুপের নির্দেশনা প্রদানের জন্য সরকার ও সংস্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

রবিবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ ২০২০ সালে লকডাউন চলাকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋনের কিস্তি আদায় না করা, বিলম্ব সুদ না নেবার নির্দেশনা দিলেও তাদের সে নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি পরবর্তীতে সুদসহ আদায় করে নেন। ফলে মানুষ একদিকে তাদের আয় রোজগার কমে গেছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-পণ্যের মূল্যবৃদ্ধি, করোনার ওষুধ ও চিকিৎসা, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ক্রয়সহ নানা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেকগুন। যা তাদের জন্য “মরার ওপর খারার ঘা” হিসাবে আর্বিভুত হয়েছে। সরকারের সংস্লিষ্ঠ মহল একটি নির্দেশনা দিয়েই ক্ষান্ত। নির্দেশনার মাঠ পর্যায়ে বাস্তবায়নে কোন রকম তদারকি না থাকায়, যে যেভাবে পারে, সেভাবেই জনগনের পকেট কাটছে। যা শুধু দুঃখজনক নয়, করোনা কালে অমানবিক ও অনাকাংখিতও বটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net