1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৩৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে “ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা” এর উদ্যোগে ১৪০টি হত-দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মাঝে ছিল সেমাই,চিনি,নারিকেল,দুধ, কিসমিস, বাদাম,ও খেজুর সহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী। মঙ্গলবার (১১ মে) সকালে সংস্থার আহ্বায়ক মো: আবুল কালাম কামালের সভাপতিত্বে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো: আলী আক্কাছ মজুমদার, ছাতিয়ানী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দীন মোল্লা, ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা যুগ্ম আহবায়ক মো: নূর হোসেন মোল্লা, সদস্য মানবাধিকার কর্মী মো: মাসুম, মো: ওমর ফারুক মোল্লা শামীম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট আ’লীগ নেতা ও সমাজসেবক মো: ফরিদুল ইসলাম মজুমদার, প্রবাসী মো: নাছির উদ্দীন মজুমদার, মো: খোকন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো: মাসুদ আলম পন্ডিত, বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, “ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার এই কার্যক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমাজের অবহেলিত, অসহায়দের কল্যাণে জনকল্যাণ সংস্থা কাজ করে যাবে ইন্ শা আল্লাহ্। গরীব মেয়েদের বিয়ে, মেধাবীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, এবং গ্রামের অসহায় পরিবারের গৃহ নির্মাণ বা মেরামতে সহযোগিতা, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সহ সমাজ সংস্কার মূলক সকল কাজে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।”

এসময় ছাতিয়ানী গ্রামের ব্যবসায়ী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ জনকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামাল। এসময় তিনি ভবিষ্যতে জনকল্যাণ সংস্থার সকল উদ্যোগের সাথে একাত্ত্বতা পোষণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন‍্য সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net