1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর ॥ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ভোলায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর ॥

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৯২ বার

ভোলার তজুমদ্দিনে শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে উপজেলা জামে মসজিদ কর্তৃপক্ষ পুরস্কার ঘোষনা দিয়ে ব্যতিক্রম প্রতিযোগীতার আয়োজন করেন। ঘোষনা অনুযায়ী ১৫ বছরের নীচে যে কোন কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে তাকে দেয়া হবে একটি সাইকেল। টানা ৪০ দিন জামাতে নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল জিতেছেন ১২ কিশোর। অন্য ১২জনকে দেয়া হয়েছে বিশেষ পুরষ্কার।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২ টায় জামে সমজিদ প্রঙ্গনে উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (বি.এ), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা জামে মসজিদের ঈমাম ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও.নাসরুল্যাহ, সাবেক ইউপি সদস্য মাও. জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ। সমাজের বিত্তশালীদের কাছ থেকে পুরষ্কার ক্রয়ের ব্যয় নির্বাহ করা হয়।

ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিনে টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে সাইকেল জিতলো ১২ কিশোর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net