1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৪০৩ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

মাগুরা শ্রীপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৪০৩ পরিবার

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৪৯ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ১৪০৩ জন পরিবার পেলেন প্রধান মন্ত্রীর ঈদ উপহার। ৫নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১১মে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দ দ দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাননের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, শ্রীপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশিসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের অস্বচ্ছল, গরীব ও অসহায় মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য এ সহায়তা প্রদান করেছেন। ইসলামের নামে কোনো উগ্র মৌলবাদীরা যাতে অপপ্রচার চালাতে না পারে সে দিকে জোর দিয়ে তিনি বলেন, ধর্মের নামে তারা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অফিস পুড়িয়ে জনগণের ব্যাপক ক্ষতি করেছে। মূল্যবান তথ্য পুড়িয়ে দিয়েছে। তাদের হাতে মানুষের রক্ত। সেখানে নিহতদের দেখতে না গিয়ে তথাকথিত ধর্মীয় নেতা মামুনুল হক আরেকজনের স্ত্রীকে নিয়ে রিসোর্টে ফুর্তি করে বেড়াচ্ছে। আমরা অপরাধীদের গ্রেফতার করছি। কোন গুজবে কান দেবেন না।
পরে ইউনিয়নের ১৪০৩জন সুবিধাভোগির মাঝে চাল, ডাল, চিনি সেমাই গুড়াদুধসহ ৫ শত টাকা মূল্যের বিভিন্ন ধরনের খাবার ভর্তি উপহারের প্যাকেট তুলে দেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net