1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদকে ঘিরে বুড়িমারী স্থলবন্দর ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ঈদকে ঘিরে বুড়িমারী স্থলবন্দর ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১৫ বার

ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি ৬ দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ১১ মে দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,এ সময় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় বুধবার ১২ মে থেকে সোমবার ১৭ মে পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা আমদানি- রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে।

এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত জানান, পবিত্র ঈদুলল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। তবে আগামী মঙ্গলবার ১৮ মে থেকে যথারীতি আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, ইমিগ্রেশন বন্ধের কোন নির্দেশনা না থাকলে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপ-হাইকমিশনের এনওসি নিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান,ব্যবসায়ী ও পরিবহণে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রফতানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net