1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকল দুর্যোগে সেনাবাহিনী পাশে থাকবে গুইমারাতে মানবিক সহায়তা প্রদানকালে রিজিয়ন কমান্ডার। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সকল দুর্যোগে সেনাবাহিনী পাশে থাকবে গুইমারাতে মানবিক সহায়তা প্রদানকালে রিজিয়ন কমান্ডার।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১১ বার

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

বুধবার(১২মে)সকাল ১০ ঘটিকায় সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ২৪ আর্টিলারী গুইমারা রিজিয়নের পক্ষথেকে গুইমারা সরকারি কলেজ মাঠে ৪ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী (চাল,ডাল,ছোলা,লবন ,আটা) প্রদান করেন,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি এএফডব্লিউসি,পিএসসি,জি।

খাদ্য সহায়তা বিতরণের সময়, রিজিয়ন কমান্ডার বলেন,করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা,খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।দূর্গম পাহাড়ী অঞ্চলে বিদ‍্যানন্দ ফাউন্ডেশনের খাদ‍্য সামগ্রীও আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।এসময় তিনি বলেন,শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকার উন্নয়ন হয়,বেশি করে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন,এ অঞ্চলে কাউকে কোন রকম সন্ত্রাসী করতে দেওেয়া হবে না।এসময় রিজিয়ন কমান্ডার
সকলকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রাণঘাতি করোনা কালিন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণ কালে গুইমারা রিজিয়ন ষ্টাফ অফিসার মেজর মো: রকিবুল ইসলাম,পিএসসি,মেজর মো: তাজুল ইসলাম,পিএসসি,মেজর মোহাম্মদ পারভেজ,মেজর মো:মাহমুদুল হাসান ,পিএসসি,মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনার দু:সময়ে পাহাড়ের কর্মহীন দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন,শিক্ষা ,চিকিৎসাসহ মানব সেবা মুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠিকে সেবা প্রদান করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net