1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে খামারীদের নিয়ে সেমিনার করলো উপজেলা প্রাণী সম্পদ অফিস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

হাটহাজারীতে খামারীদের নিয়ে সেমিনার করলো উপজেলা প্রাণী সম্পদ অফিস

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১০ বার

হাটহাজারী উপজেলা প্রাণী সম্পদ অফিসে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণী সম্পদের ভূমিকা শীর্ষক খামারীদের নিয়ে জনসচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে গো খাদ্য এবং বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন→ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউল হক টিপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হুদা রনি, ভেটেনারী অফিসার ডা. আব্দুল্লাহ আল মাসুদ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, খামারি প্রতিনিধি হিসেবে ছিলেন- মোরশেদ ও জাহেদ।

এসময় বক্তারা বলেন- নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিতে খামারীদের ভূমিকা অপরিসীম। খামার করে গরু লালন করলেই হবেনা। মানুষের জন্য মাংসও নিরাপদ করতে হবে। বিশেষ ওষুধে গরু মোটাতাজা না করে বৈজ্ঞানিক উপায়ে গরু মোটাতাজা করতে হবে। এ জন্য খামারীদের প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ রাখা উচিৎ বলে মন্তব্য করেন আলোচকরা।

অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে বিনামূল্যে গো খাদ্য ও বিভিন্ন ওষুধ বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net