ঢাকা   ১০:৪৭:৪৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

নরসিংদী চেম্বার অব কমার্স এর সৌজন্যে ঈদ উপহার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সৌজন্যে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ। মঙ্গলবার সকাল ১০ টায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, নরসিংদীতে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিপ্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। মহতি অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পরিচালক, এফবিসিসিআই ও সভাপতি, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জনাব আলী হোসেন শিশির, সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন এবং পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃতীয় দফায় এক হাজার কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। প্রধান অতিথি বলেন, বাঁচতে হলে প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি, এফবিসিসিআই এর পরিচালক আলী হোসেন শিশির সিআইপিকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন আলী হোসেন শিশির সিআইপি, এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল কর্ণধারকে ধন্যবাদ জানান, বিশেষ করে বিত্তশালীদের করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম বলেন, নরসিংদী জেলায় বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশ প্রস্তুুত এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, পরিচালক আল আমিন রহমান পরিচালক আনিছুর রহমান ভূইয়া, সাইফুল ইসলাম জাহিদ, নাজমুল হাসান, সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি