1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিউরো সাইন্স দুই চিকিৎসক সহ নিহত ৩ আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিউরো সাইন্স দুই চিকিৎসক সহ নিহত ৩ আহত ৫

নরসিংদী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৬৩ বার

নরসিংদীতে যাত্রীবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসক সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ী নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত ছিলেন। অপর নিহত মাইক্রোবাসের চালক খোকন।
পুলিশ জানিয়েছেন, নিহত চিকিৎসক জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ী যাচ্ছিল। এসময় তাদের গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাগী বাস অপর একটি যাত্রী বাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক সহ ৩ যাত্রী নিহত হয়। আহত হয় বাসের ৫যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ইটাখোলা হাইওয়ে ফারির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন,যাত্রীবাহীবাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়ীকে ওয়াটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে।
বিশ্বনাথ পাল,নরসিংদী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net