1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শতাধিক পরিবারের মাঝে সিওবি’র জরুরী খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চৌদ্দগ্রামে শতাধিক পরিবারের মাঝে সিওবি’র জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২০১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের (সিওবি) উদ্যোগে ১০৫টি অসহায় পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পৌর সদরের একটি স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওবি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিওবি’র কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল কাইয়ুম মানিক, উপদেষ্টা সাংবাদিক বেলাল হোসাইন, দুবাই শাখার সমন্বয়ক কামরুল ইসলাম, ইতালী শাখার সমন্বয়ক নাদিম খাঁন, সদস্য ইমন রেজা, রাকিবুল হাসান মিয়াজী, সাদ্দাম হোসাইন মিয়াজী, সাকিবুল হাসান মিয়াজী, হৃদয়, সাব্বির, সজীব, শান্ত, কাউছার, শিশির হোসেন শাকিল, রায়হান প্রমুখ।

উল্লেখ্য, সিওবি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে বিগত এক যুগ ধরে সমগ্র বাংলাদেশে এতিম, গরীব ও অসহায় ছাত্র-ছাত্রী, অস্বচ্ছল পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারো তারা চৌদ্দগ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net