1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদগাঁওতে স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২১৪ বার

কক্সবাজার প্রতিনিধি।
প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত কক্সবাজারের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফোরাম এর ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার ঈদগাঁওস্থ এশিয়ান রেস্টুরেন্টের হলরুমে ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উপস্থিতে আলোচনা, দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এইচ এম মহি উদ্দীন মহিমের সঞ্চালনায় ও স্টুডেন্টস ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আব্দুল কাদের রহমানির সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি হাফেজ তাসলিম সামাদ।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মিসবাহ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর।

আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক হুসাইন মুহাম্মদ ইউনুস সিরাজী, সিপ্লাস টিভি কক্সবাজার প্রতিনিধি সেলিম উদ্দীন, দি ডাক্স স্কুল চট্টগ্রামের কো-অরডিনেটর এইচ.এম মহি উদ্দীন মহিম, কক্সবাজার বারের সাবেক সদস্য ও ফোরামের সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ জসিম উদ্দিন, নাইক্যংদিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফজলুল হক, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হারুনর রশীদ, কক্সবাজার জেলা পোল্ট্রি ফার্ম সমিতির সভাপতি,সমাজ সেবক আবু তৈয়ব চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাশেদুল ইসলাম রাশেদ ও ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এমদাদুল হক বক্তব্য রাখেন।

শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গোলজার বেগম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছৈয়দ নুর হেলালী।

অনুষ্ঠানে স্টুডেন্টস ফোরামের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দছাড়াও ঈদগাঁওর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net