1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২২৮ বার

এম আর আমিন, চট্টগ্রাম :
করোনা মহামারির কারণে উন্মুক্ত স্থানের পরিবর্তে শুধুমাত্র মসজিদের অভ্যন্তরে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সকল মসজিদ কমিটিকে অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ’র পেশ ইমাম মাওলানা নূর মুহাম্মদ সিদ্দিকী।

লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

মসজিদ কমিটিকে নামাজের পূর্বে পুরো মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা, মসজিদে কার্পেট না বিছিয়ে মুসল্লিদের জায়নামাজ নিয়ে আসার জন্য এবং বাসা থেকে ওজু করে আসার জন্য উদ্বুদ্ধ করা, আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করা, ঈদের নামাজ আদায়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে।

এই মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিন এর দরবারে দোয়া করার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net