1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামসোনা'র ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজীবের ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামসোনা’র ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজীবের ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৩০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদক ঃ ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়ার ধামসোনা ডিইপিজেডের সম্মুকে অবস্থিত হাসেম প্লাজার মালিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুন সমাজসেবক, আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ভাদাইলের তরুণ প্রজন্মের আস্হাভাজন ব্যাক্তিত্য তারুণ্যের আইডল তরুন লেখক ও রাজনীতিবিদ, আশুলিয়া থানা যুবলীগের সদস্য, জনাব, মোঃ ওমর আলী সজীব, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন । শ্যামল বাংলার এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা আর দেশের রপ্তানির রাজধানী আশুলিয়ার ভাদাইল ৬নং ওয়ার্ডে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পোষাক শিল্পের শ্রমিক, আমার এলাকায় বসবাসকারী কারী লাখো মানুষ আমি সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা।

জনাব মোঃ ওমর আলী সজীব আগামী নির্বাচনে ৬নং ওয়ার্ড বাসীর সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তাদের কথা ভেবে আমার জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নজাগে এ স্বপ্ন দীর্ঘ দিন ধরে লালন করে মানুষের সেবায় নিয়োজিত আছি বলেই আপনারা নির্বাচিত করলে সমাজের যেখানেই দূর্ণীতি অনিয়ম অশিক্ষা, ঠিক সেখানেই আমার সেবা দিয়ে সমাজ কে সুন্দর করতে চাই, তরুণ এই মেম্বার প্রার্থী সব সময় ভাদাইলবাসীসহ ৬নং ওয়ার্ড বাসীর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার গুনের কথা বলে শেষ করার মত নয়,তার কাছে ধনী গরীব বলে কোন ভেদাবেদ নেই, তার কাছে হাত বাড়িয়ে ফিরে এসেছে এমন নজির নাই বললেই চলে তিনি শিল্পী জগতের কণ্ঠ শিল্পী হিসেবেও বেশ সুপরিচিত এবং সংস্কৃতি মনা একজন ব্যক্তিত্ব, তিনি অনেক সুন্দর সুন্দর কবিতার বই ও লিখেছেন এ সবের পরেও আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর সাধারণ মানুষ তাকে মেম্বার হিসাবে দেখতে চায়, তাই ভাদাইল ও ৬নং ওয়ার্ড বাসীর ভালো বাসায় সিক্ত হয়ে তিনি মেম্বার পদ প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হয়ে ভাদাইল বাসীর সুখে দুঃখে পাশে থাকতে চায়।
তারুণ্যের নেতৃত্বে
বদলে যাবে সমাজ এই স্লোগান নিয়ে
এলাকার সার্বিক উন্নয়নে সকলের সুপরামর্শ নিয়ে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,ইভটিজিং,কিশোরগ্যাং মুক্ত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করতে সকলের দোওয়া সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের জনগণ। কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৬নং ওয়ার্ডের জনগণ এমন অভিযোগ স্থানীয়দের। তারই ফলশ্রুতিতেই যুবলীগ নেতা মোঃ ওমর আলী সজীবকে বেছে নিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ৬নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন আমরা এতদিনে একজন আকাংখার মানুষকে আমাদের মাঝে পেয়েছি আমরা সকলে মিলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো, আমরা এলাকাবাসীসহ ভাড়াটিয়ারাও অনেকভাবে নির্যাতিত নিপিড়ীত নিস্পেসিত হয়েছি তাই সুযোগ এসেছে ঘুরে দারাবার, আমাদের সুখে দুঃখে পাশে পাবো সজিবকে যুবলীগ নেতা মোঃ ওমর আলী সজীব খুবই বিনয়ী একটি যুবক। তার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব। বিগত বছরে আমরা স্থানীয়রা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়েছি। এবার নির্বাচনে ৬নং ওয়ার্ড হতে বিপুল ভোটে মোঃ ওমর আলী সজীব কে নির্বাচিত করতে চাই।

অনুসন্ধানে জানা গেছে, তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। সভাবগতভাবে পরোপকারী গরিবের ব্যাথায় ব্যাথিত হতেন বলে জানা গেছে।

যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর আলী সজীব বলেন, আমি বঙ্গবন্ধু কে অনুসরণ ও আদর্শের রাজনীতি করি৷

তিনি আরো বলেন, করোনাভাইরাসে দেশের ক্রান্তিলগ্নে হত-দরিদ্র কর্মহীন পরিবারের পাশে থেকে উপহার সামগ্রীর সহযোগিতা করে আসছি।

আমি জনগণের সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই। ৬ নং ওয়ার্ডের জনগণ আমার প্রাণ শক্তি। জনগণ যদি চায়, আমি তাদের সেবক হয়ে কাজ করতে চাই। আগামী নির্বাচনে আমি সকল জনগণের কাছে দোয়া চাই এবং ভোট চাই। আমি নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডের জনগণের মাঝে কাঙ্খিত সেবা পৌঁছে দেব ইনশাআল্লাহ, জমি দখল, মাদক,সন্ত্রাস, চাঁদাবাজী,ঘুষমুক্ত,ভারাটিয়ার রুমের আসবাবপত্র আত্বসাতসহ হয়রানি মুলক সকল অপকর্ম থেকে সকলকে রেহায় দেওয়া ও কিশোরগ্যাং ও দূর্নীতি মুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপনারা সকলেই আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে নির্বাচিত করুন। পরিশেষে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন ঘোষণার সকল প্রকার বিধি নিষেধ মেনে পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালনের আহ্বান করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net