1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া যুবলীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবির হোসেন সরকার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আশুলিয়া যুবলীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবির হোসেন সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২২১ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদক ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার আশুলিয়া থানার সকল যুবলীগ নেতা কর্মীকেসহ দেশবাসীকে ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

১৩এপ্রিল রোজ বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে জানিয়েছেন, আশুলিয়া থানার যুবলীগের সকল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আশুলিয়ার সকল যুবলীগ নেতা কর্মীকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

তিনি আরো বলেন, ঈদ মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান জনাব কবির হোসেন সরকার ।

তিনি বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ স্যার ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগের পক্ষ থেকে দেশের সকল যুবলীগ নেতা কর্মী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা রইলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net