1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার নোহাটায় 'মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

মাগুরার নোহাটায় ‘মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৫৪ বার

মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা দিলরুবা ক্লাব আয়োজিত ‘মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২১’ এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে সকাল ০৯ টায় শুরু হওয়া নোহাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের এ ফাইনাল খেলায় নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র চাম্পিয়ন হয়।
খেলায় প্রথমে মিতুল স্মৃতি ক্রীড়া চক্র নির্ধারিত ১৫ ওভারে ৯৬ রান করতে সক্ষম হয়।
জবাবে ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাভেল ইসলামের অপরাজিত ২৩ রানে ৮ বল হাতে রেখেই ৭ উইকেটে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় তৌকিরকে ম্যাচে সেরা এবং চুন্নু স্মৃতি ক্রিকেট একাদ্বশের শিহাবকে সিরিজ সেরা পুরস্কার দেওয়া হয়।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার মোঃ হাসান শওকত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার যশোর জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ হুসাইন শওকত, বিশিষ্ট সাংবাদিক মোঃসাইফুল্লাহ, বালিয়াকান্দি উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বিধান কুমার দাস, বিশিষ্ট আইনজীবী আব্দুর রশিদ, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুজ্জামান বাকি, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ,
বিশিষ্ট ব্যবসায়ী ফাইম রেজা প্রিন্সও মোঃ খোকন শেখ, নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ রুহোল আমিন, মিতুল স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ রুবেল, চুন্নু স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সব্দালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসির রহমান বাবু, মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জুবায়ের প্লাবন,আব্দুর রশিদসহ আরো অনেকে।
খেলার সার্বক্ষনিক পরিচালনায় ছিলেন নোহাটা দিলরুবা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান লিটু ও মামুন মোল্লা এবং তৃতীয় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন আবু হাসান।

ফাইনাল খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট শিকারিকে রাধানগর মনোয়ারা ফার্মেসীর পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
চলতি বছরের ২৭ মার্চ শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহন করে।
লীগ ভিত্তিক এ খেলায় প্রথম সেমিফাইনালে রশিদ স্মৃতি ক্রীড়া চক্র পরাজিত করে মিতুল স্মৃতি ক্রীড়া চক্র ফাইনালে উন্নিত হয় এবং দ্বিতীয় সেমিফাইনালে চুন্নু স্মৃতি ক্রীড়া চক্রকে পরাজিত করে নূরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে৷

দিলরুবা ক্লাবের সভাপতি ইন্জিনিয়ার মোঃ হাসান শওকত তাঁর বক্তব্য বলেন, এলাকার যুব সমাজকে একটি আদর্শ যুব সমাজ গড়ে তুলতে হলে এরকম ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। আমরা দিলরুবা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো এই টুর্নামেন্টকে সফলতার সাথে শেষ করতে পারায় শুকরিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net