ঢাকা   ০৭:১০:৫০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

হাতিবান্ধায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৭৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হর চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৭ মে বিকেলে উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হর চন্দ্র ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে হর চন্দ্রের ২ছেলে প্রাণ কৃষ্ণ ও পবিত্র চন্দ্রের মধ্যে বোরো ধানের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ২ ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বাবা হর চন্দ্র চেষ্টা করেও থামাতে পারেননি তাদের বিবাদ। পরে বিকেলে পরিবারের লোকজন বাড়ির গোয়াল ঘরে বৃদ্ধ হর চন্দ্রের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি