1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেশগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলা জেলা বিওজেএ’র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

পেশগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলা জেলা বিওজেএ’র নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৬৭ বার

ভোলা জেলা প্রতিনিধিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদ ক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।এরকম হেনেস্তা ও মমলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন(বিওজেএ)ভোলা জেলা শাখা।

মঙ্গলবার সকালে বিওজেএ ভোলা জেলার অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন(বিওজেএ)ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ ও সাধারণ সম্পাদক ছোটন সাহা এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

টেলি কনফারেন্সের মাধ্যমে বিওজেএ চরফ্যাশন উপজেলা সভাপতি নোমান সিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন,বিওজেএ লালমোহন উপজেলা সভাপতি মাহমুদুল হাসান লিটন ও সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল,বিওজেএ তজুমদ্দিন উপজেলা সভাপতি মোঃ নুরনবী ও সম্পাদক হেলাল উদ্দিন লিটন,বিওজেএ মনপুরা উপজেলা সভাপতি মোঃসালাহ উদ্দিন ও সম্পাদক আবদুণ্ণাহ জুয়েল যুক্ত ছিলেন। নেতৃবৃন্দ বলেন এমন একজন সাংবাদিককে হেনস্তা করা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে তাকে আটক রেখে মমলা দেয়া হয়েছে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।’ এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।

বিওজেএ নেতারা আরও বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি ও মমলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net