1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৭১ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতা: শ্রীনগরে র‌্যাবের অভিযানে ১২১০
পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮৩ হাজার টাকা, একাজে
ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোনসহ ৩ মাদক কারবারি
গ্রেফতার হয়েছে। গত ১৯ মে বুধবার দিবাগত রাত পৌণে ১২ টার
দিকে মো. রাজু ওরফে ওসমান গনি (২৬), সায়মন সিফাত (২২) ও নুর
হোসেন (২৪) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি রাজু
ওরফে ওসমান গনি ভাগ্যকুল এলাকার রফিকুল ইসলামের ছেলে ও সায়মন
সিফাত একই এলাকার কামারগাঁও গ্রামের শাহ আলমের ছেলে। এছাড়া
নুর হোসেন একই উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের
ওয়াহেদ খানের ছেলে।
র‌্যাব এক বার্তায় জানায়, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ’র নের্তৃত্বে গোপন
সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল এলাকার রফিক ফকিরের বাড়ির সামনে থেকে
রাজু, সায়মন সিফাত ও নুর হোসেন নামে ৩ মাদক কারবারিকে
গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির
টাকা, একাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোন উদ্ধার
করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net