ঢাকা   ০৬:২৮:০০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু”বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ ইবনে সাঈদ অঙ্কুর, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জে চঞ্চল কুমার রায় (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউপি’র বড় ডুমুরিয়া জুরাবান্দা দোলার বৈদ্যুতিক খুঁটি থেকে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। নিহত চঞ্চল ওই ইউপি’র মাস্টার পাড়া গ্রামে অমনীকান্তের ছেলে।নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে চঞ্চল ও স্ত্রী কল্পনা রানীসহ তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে কল্পনা রানী স্বামীকে পাশে দেখতে না পেয়ে এ ঘটনাটি পরিবারবর্গকে জানালে খোঁজা খুজির এক পর্যায়ে শনিবার ভোরে ওই এলাকার ধানক্ষেতের মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।পরবর্তী ঘটনাটি থানা অবধি আসলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন এবং শনিবার বিকেলে মর্গে পাঠান।পরিবারের দাবি পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি