1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্বারী ইসমাঈলের ইন্তেকালে শায়খ শাহজাহান ইসলামাবাদীর শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

ক্বারী ইসমাঈলের ইন্তেকালে শায়খ শাহজাহান ইসলামাবাদীর শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৫৯২ বার

কে এম ইউসুফ :: চট্টগ্রামের কেরাত বিভাগীয় বরেণ্য প্রবীণ শিক্ষক, হাজার হাজার আলেম ও কারির উস্তাদ- মাওলানা ক্বারী ইসমাঈল সাহেব ইন্তেকাল করেছেন আজ।

তিনি ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসার ক্বেরাত বিভাগের প্রধান হিসেবে আমৃত্যু দায়িত্বরত ছিলেন।

এই বরেণ্য আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, কাতার প্রবাসী বিশিষ্ট দা’ঈ এবং ইসলামিক স্কলার শায়খ শাহজাহান ইসলামাবাদী।

এক বিবৃতিতে তিনি বলেন- ” মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহজগতকে আল্ বিদা বলেছেন তিনি…ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে আমি খুবই শোকাহত ও মর্মাহত। তাঁর ইন্তেকালে চট্টগ্রামের আলেম অঙ্গনের বিশাল শূণ্যতা সৃষ্টি হলো, যা কখনো পূরণ হবার নয়।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ভূজপুর জামিয়া আবু বক্কর রাদি: এর প্রতিষ্ঠাতা পরিচালক- শায়খ শাহজাহান ইসলামাবাদী বলেন- আল্লাহ্ পাক রাব্বুল আলামীন এর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ্ পাক রাব্বুল আলামীন তাঁকে জান্নাত এর উচ্চ মাকাম দান করুক আমীন ইয়া রাব্বাল আলামীন।
إنا لله و إنا إليه راجعون،

‎اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ]

হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোড়ের (স্ত্রী/স্বামীর) চেয়ে উত্তম জোড় প্রদান করুন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন। আমীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net