1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ব্যবসায়ী হাসান হত্যাকারীদের বিচার ও ৪ দফা দাবিতে শহীদ মিনারে গণঅবস্থান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

গাইবান্ধায় ব্যবসায়ী হাসান হত্যাকারীদের বিচার ও ৪ দফা দাবিতে শহীদ মিনারে গণঅবস্থান

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৩৬ বার

ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর আয়োজনে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়। গণঅবস্থান কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শ্রমিক, ছাত্র, যুব, নারী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পূর্ব থেকেই ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর কর্মসূচি নির্ধারিত থাকলেও পৌর পার্কের সকল গেট বন্ধ করে রাখা হয়। এমতাবস্থায় আয়োজকরা নিজেরাই গেটখুলে শহীদ মিনারে ঢুকে যথারীতি কর্মসূচি পালন করে।

‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক জনি, গোলাম মারুফ মনা, কাজী আবু রাহেন শফিউল্লাহ, মঞ্জুর রহমান মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, অধ্যাপিকা রোকেয়া খাতুন প্রমুখ।

৪ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, সদর থানার ওসিকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ।

গণঅবস্থান শেষে ৩১ মে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net