1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মীরসরাই পৌর ছাত্রলীগের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মীরসরাই পৌর ছাত্রলীগের মানববন্ধন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫৩ বার

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন মীরসরাই পৌরসভা ছাত্রলীগ।

২৭মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আওয়ামীলীগ অফিসে সামনে মীরসরাই পৌরসদরের সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২২মে মীরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মীরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তাগণ বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে, মোবাইল ফোনে অনৈতিক কু-প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।

এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয় আর যাতে কোন মা বোন এর সরলতার সুযোগ নিয়ে কেউ কু-প্রস্তাব না দেয়। অনতিবিলম্বে এই সাবেক উপজেলা চেয়ারম্যানকে দল থেকে যাতে বহিষ্কার ও আওয়ামীলীগ থেকে বহিস্কারের দাবী জানান এবং প্রশাসনকে তার গ্রেফতারের দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net