1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দ ওয়াহিদুল আলম তার কর্মগুণে বেঁচে থাকবেন : মৃত্যুবার্ষিকী পালনে বিএনপি নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

সৈয়দ ওয়াহিদুল আলম তার কর্মগুণে বেঁচে থাকবেন : মৃত্যুবার্ষিকী পালনে বিএনপি নেতৃবৃন্দ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৪৮ বার

হাটহাজারীর সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুপ্রাণিত নেতা। প্রতিষ্টার পর থেকে চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।’ বলে উল্লেখ করেছেন নেতৃবৃন্দ।

তিনি পরিচ্ছন্ন একজন নেতা হিসেবে দেশের জন্য কাজ করেছেন। বর্তমান রাজনৈতিক সংকটকালে সৈয়দ ওয়াহিদুল আলমের মত সংগ্রামী নেতার প্রয়োজন ছিলো। আজ তার অনুপস্থিতি আমাদের মাঝে একটি শূন্যতা সৃষ্টি করেছে। সৈয়দ ওয়াহিদুল আলম তার কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন। দেশ ও দলের জন্য তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।

বৃহস্পতিবার (২৭ মে) বাদে জোহর লালিয়ার হাটস্থ জামে মসজিদে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এর আগে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জেয়ারত করেন নেতৃবৃন্দ।

ডা. শাহাদাত হোসেন বলেন- সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রাম ও হাটহাজারীর রাজনীতিতে সম্পৃতির একজন প্রতীক ছিলেন। এলাকার উন্নয়নের জন্য দীর্ঘদিনের কান্ডারী ছিলেন। দল এবং এলাকার মানুষের কল্যাণে অবদানের জন্য তিনি আমাদের নিকট স্মরনীয় হয়ে থাকবেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সৈয়দ ওয়াহিদুল আলম একজন নির্লোভ, নিরহঙ্কারী ও চট্টগ্রাম দরদি মানুষ ছিলেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশের গণতন্ত্র মুক্তির আন্দোলনে সৈয়দ ওয়াহিদুল আলমের সাহসী ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় পর্যায়ের নেতা।

এতে সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন বলেন- সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারীতে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। তাঁর ত্যাগ, শ্রম ও মেধা’র মধ্য দিয়ে তিনি এদেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, এস এম আবুল ফয়েজ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা জি এম আইয়ুব খান, আবদুল হালিম স্বপন, সৈয়দ জাকারিয়া সেলিম, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলায়মান মন্জু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মকবুল আহমেদ, ইলিয়াছ আলী, মো. ফোরকান, এস এম মহসিন, আজগর হোসেন আজু, আসাদুর রহমান টিপু, আবদুর রশীদ টিটু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net