ঢাকা   ০৫:২৮:২০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ব্যবসায়ী কল্যান সমিতি এর পক্ষ থেকে জনাব শাজাহান খান এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা

আরিফুর রহমান দিলু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জনাব শাজাহান খান এমপি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় , তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ব্যবসায়ী কল্যান সমিতি এর পক্ষ থেকে শাজাহান খান এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন জুয়েল, মোঃ জহিরুল ইসলাম যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও মোঃ ওমর ফারুক খান সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ । সৌজন্য সাক্ষাৎ শেষে মাননীয় মন্ত্রী ও সকল উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ব্যবসায়ী কল্যান সমিতি এর পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় ।
উল্লেখ্য, জনাব শাজাহান খান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের মাননীয় সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী।

রাজনৈতিক জীবনের সূচনা, জনাব শাহাজাহান খান, ১৯৬৪ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। ছাত্র রাজনীতিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হন। তিনি ১৯৬৬-৬৭ এবং ১৯৬৭-৬৮ সালে মাদারীপুর উপবিভাগের ছাত্রলীগের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। এছাড়া তিনি নাজিমউদ্দিন কলেজের সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি। শাহজাহান খান সর্বপ্রথম ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন।

৩১শে জুলাই, ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নভেম্বর ২০১৩-তে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি