1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬১ বার

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টায় সদরের ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৫০) মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল জব্বারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম কাহারোল উপজেলার সুখানদীঘি ঈশ^র গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে একজন লিচু ব্যবসায়ী।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বলেন, কাহারোল থেকে দিনাজপুরে আসার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল জব্বার নামে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, রবিবার রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বীরগঞ্জ পৌরসভায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোষ্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জিয়া কাহারোল উপজেলার জগন্নাথপুর ডেপিকুড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান বলেন, নিহত জিয়াউর রহমান জিয়া দিনাজপুর থেকে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল যোগে আসার পথে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net