1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারার দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

রংপুরে ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারার দাফন সম্পন্ন

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৩৬ বার

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রংপুর আওয়ামীলীগের প্রবীন নেতা, ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কাউটস ব্যক্তিত্ব, সমবায়ী ও ক্রীড়া সংগঠক-শিক্ষক মীর আনিসুল হক পেয়ারা। সোমবার (৩১ মে) সকাল ১১ টায় মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠে জেলা প্রশাসক আসিব আহসান এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি প্রধান আবু বক্কর সিদ্দিক, স্কাউটস কমিশনার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমিটি রংপুর জেলার সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের পক্ষে কামরুজ্জামান শাহীন, জেলা ছাত্রলীগের মেহেদী হাসান রনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলী শেষে মাহিগঞ্জ সরকারী কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়।

মীর আনিসুল হক পেয়ারা রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর ৮৬ বছর বয়স হয়ছিলো। তিনি ৪ কন্যা ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।

তিনি দীর্ঘদিন ধরে নিউরোজিক্যাল সমস্যাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net